আতিক, তাপস পেলেন নৌকা এবং তাবিথ, ইশরাক পেলেন ধানের শীষ প্রতীক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির তাবিথ আউয়াল।

এছাড়া অন্য চার প্রার্থীর প্রতীকও চূড়ান্ত হয়ে গেছে। প্রতীক পাওয়ায় এখন থেকে তাদের নির্বাচনী প্রচারে বাধা কাটল।

 

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) ৬ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ দিয়েছেন উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

পূর্ববর্তি সংবাদবাগেরহাট-৪ আসনের সংসদ সদস্যের মৃত্যু
পরবর্তি সংবাদজালটাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার