ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএলসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
















