ইজতেমায় আগত সাথীদের অবস্থানের ব্যাপারে মুরুব্বীদের বিশেষ দিকনির্দেশনা

ইসলাম টাইমস ডেস্ক: আজ ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৫ তম বার্ষিক বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। তবে ইজতেমায় অংশগ্রহণ করতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা টঙ্গী মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখনও থেমে নেই মানুষের আগমন। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সর্ববৃহত গণজমায়েত হয়েছে এবারের ইজতেমায়। মাঠ কানায় কানায় ভরপুর।

প্রচণ্ড ভিড়ের কারণে সাথীদের অবস্থানের ব্যাপারে তাবলীগের শীর্ষ মুরুব্বীদের পক্ষ থেকে কয়েকটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাত্র তিনটা দিন মেহনত ও সবরের সাথে চলা। যে যেখানে যতটুকু জায়গা পেয়েছেন সেখানেই বিছানা করে অবস্থান করা। জায়গা নিয়ে অনর্থক বিবাদে না জড়ানো।

আরও পড়ুন: সবচেয়ে বড় রূহানী নেয়ামত হল ঈমান : মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ

টঙ্গীর আশেপাশের সকল মাদরাসা মসজিদ খোলা আছে জানিয়ে দিক নির্দেশনায় বলা হয়, নতুন যে সকল সাথী ইজতেমায় শরিক হতে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেন মাদরাসা মসজিদেই অবস্থান গ্রহণ করেন। সেখানেই মাইকের ব্যবস্থা করা হয়েছে। এবং মোবাইল টয়লেটেরও ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকির জবাব দিলেন হামাস নেতা