গাজীপুরে ইসলাম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা

ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএলসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদএক বছরে সীমান্ত হত্যা বেড়েছে ১২ গুণ: ডয়চে ভেলে-র প্রতিবেদন
পরবর্তি সংবাদস্বাধীন দেশে স্বৈরাচার থাকার কোনো অধিকার নেই: ড. কামাল