জালটাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে জালটাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে জালটাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র‌্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জালটাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তি সংবাদআতিক, তাপস পেলেন নৌকা এবং তাবিথ, ইশরাক পেলেন ধানের শীষ প্রতীক
পরবর্তি সংবাদজনস্রোত: লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জুমআর নামাজ