ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. মোজাম্মেল হোসেন মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহমুদ হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় মোরেলগঞ্জ এসএম কলেজ মাঠে এবং বিকাল সাড়ে চারটায় তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।
















