সারাদেশে শিশুদের কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শনিবার সারাদেশে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে একযোগে প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বস্থ্যমন্ত্রী। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি উদযাপন করা হবে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, ঐদিন ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সের প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হবে।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ১ তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ জন নিহত
পরবর্তি সংবাদবাগেরহাট-৪ আসনের সংসদ সদস্যের মৃত্যু