ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ৮ শিশুসহ অন্তত ১১ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাতে এজিয়ান সাগরের চেসমি উপকূলে মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেন, অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৮ জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এখনো তাদের জাতীয়তার পরিচয় জানা যায়নি।
















