ইসলাম টাইমস ডেস্ক: উগ্রবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি সেনা সদস্যদের বহিষ্কার করা হচ্ছে। ফ্লোরিডার নৌঘাঁটিতে বন্দুক হামলার পর এ সিদ্ধান্ত হলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত সৌদি আরবের বেশ কয়েকজন সেনাসদস্যকে ইতোমধ্যে বহিস্কার করা হয়েছে।
সিএনএন জানিয়েছে, বহিষ্কৃত এসব সৌদি সেনার বিরুদ্ধে হামলাকারীকে সহায়তায় অভিযোগ আনা হয়নি। তবে কয়েকজনের বিরুদ্ধে উগ্রবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
















