ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের সাধারণ মানুষের ঈমান আকীদা হরণ করার অপচেষ্টার ধারিবাহিকতায় এবার ৬৫ ভাষায় বিকৃত কুরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের কাদিয়ানীরা। গত শুক্রবার ৩দিন ব্যাপী সাতক্ষীরার শ্যামনগর এলাকার যতিন্দ্রনগরে এ রকম একটি আয়োজন করেছে সম্প্রদায়টি। কাদিয়ানি ফেতনা বিষয়ে সচেতন আলেমরা এমনটিই জানান।
এ বিষয়ে ইসলাম টাইমসের পক্ষ থেকে কাদিয়ানী বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কাদিয়ানীদের অনূদিত কুরআন কুফরি কথাবার্তায় পরিপূর্ণ। কাদিয়ানীদের এহেন কুরআন প্রদর্শনী কোনো দ্বীনী খেদমতের প্রদর্শনী নয়, বরং কুফরী কর্মকাণ্ডেরই প্রদর্শনী।
তারা আরও জানান, বাংলাদেশের সাধারণ মানুষ যেহেতু সব ভাষা জানে না, এবং সাধারণ মানুষের জন্যে এ ধরণের বিষয়গুলো তলিয়ে দেখাও সম্ভব নয়, তাই তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যে কাদিয়ানীরা এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা কাদিয়ানীদের এহেন কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
















