ইসলাম টাইমস ডেস্ক: ফৌজদারি মামলায় নোবেলজয়ী ড. ইউনূসকে তলব করেছে ঢাকার শ্রম আদালত।
কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের দায়ের করা মামলাটিতে ইউনূসসহ গ্রামীণ কমিউনিকেশনসের চারজনকে আগামী ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক।
সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন জানিয়ে ওই আদালতের পেশকার মিয়া মো. জামাল উদ্দিন বলেন, ‘আসামি সমন পেয়ে আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান রয়েছে।’
গত ৫ জানুয়ারি মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম। ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আব্দুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে মামলায় বিবাদী করা হয়েছে।
















