ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে হৃদয় হোসেন নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৫ জানুয়ারি) বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়ে। তিনি মহেশপুরের পলিয়ানপুর গ্রামের সবুর আলীর ছেলে।
ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, বুধবার সকালে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
দুপুরে নদীতে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। মৃত হৃদয় হোসেন অবৈধভাবে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
















