ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটি।
আজ বুধবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবনের চার তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
















