ইসলাম টাইমস ডেস্ক: বি বাড়িয়ার মাদরাসা ছাত্রদের ওপর কাদিযানীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর খিলগাও চৌরাস্তায় মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত এর উদ্যোগে মিছিল কর্ম সূচি পালন করা হয়েছে। মিছিল শেষে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
মিছিল পুর্ব সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন তাহাফফুজের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সকল সরকারের নিকট মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী জানিয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় কোন সরকারই কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি আমলে নেইনি। এতে করে আল্লাহর নবীর দুশমন কাদিয়ানীরা মুসলমানদের বিরুদ্ধে তাদের দুঃসাহস পদর্শন করছে। কাদিয়ানীরা বি বাড়িয়ায় শান্তিপ্রিয় তাহাফফুজে খতমে নবুওয়ত মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করে তাদের অস্তিত্বের প্রমান দিতে চায়। আমরা স্পষ্ট ভাবে সরকারকে বলতে চাই অবিলম্বে বি বাড়িয়ায় হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিচার করতে হবে অন্যথায় সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
তিনি আরো বলেন সরকারকে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। সম্মেলন শেষে আগামী ১৭জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসুচি ঘোষনা করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, ২ নং জোন সভাপতি মাওলানা ইউনুস ঢালী, সেক্রেটারি মাওলানা আশিকুল্লাহ , মাওলানা এনামুল হক মুসা, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা উসমান গনী প্রমুখ।
















