ইসলাম টাইমস ডেস্ক : গুজরাটের সুরাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বন্দে মাতরমের প্রসঙ্গ উত্থাপন করেন মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গি।
সারেঙ্গি বলেন, ‘যারা বন্দে মাতরম স্লোগান দিতে রাজি নয় তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই। কারণ, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ও জল দিলে দেশের কোনও উন্নতি হয় না। দেশের উন্নতি হয় নাগরিকদের দায়বদ্ধতা বৃদ্ধি পেলে। দেশের প্রতি তাঁদের ভালবাসায়। সেটা না থাকলে কোনও লাভ নেই।’
সংশোধিত নাগরিকত্ব আইনএ’র সমর্থন করতে গিয়ে তিনি আরও বলেন, ‘দেশভাগের সময় কংগ্রেস যে ভুল করেছিল তা সংশোধনের জন্য নাগরিকত্ব আইনে সংশোধন করা হয়েছে। এতে ৭২ বছর আগে হওয়া পাপের প্রায়শ্চিত্ত হয়েছে।’
এনডিটিভি
















