ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার সকালে সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে। এর আগে সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে।
















