ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। সিটি নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় লুৎফুন টাওয়ারের সামনে ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের সমর্থনে এক পথসভায় তিনি এই আহ্বান জানান।
জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে। নির্বাচন কমিশন নির্বিকার।
তিনি বলেন, ভোটচোরদের বিশ্বাস নেই। ভোট চোরদের প্রতিহত করতে হবে। কেন্দ্র পাহারা দিতে হবে।
















