ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবস্থা চালু করার কিছু সময় বাদেই আবার বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, তাদের সূত্রগুলো নিশ্চিত করেছে যে রোববার শুরুর দিকে আবারও মোবাইল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার বিকেলে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় এনডিটিভি।
গত বছরের আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নেয় বিজেপি সরকার। আর এর দুই মাস পরেই সকল ধরণের ইন্টারনেট ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জম্মু কাশ্মীরকে ভেঙ্গে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।।
















