গতকাল শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, গত রমজানে টিসিবিতে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) তেলের মজুদ ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না।
তিনি বলেন, রমজানে নতুন পেঁয়াজ বাজারে থাকবে। আবার কিছু আমদানিও করা হবে।
















