ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ জুমাদাল উখরা মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল সোমবার থেকে গণনা করা হবে নতুন মাস।
আজ রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ।
















