ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের কথা মাথায় রেখেই ভারত তার অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তোলার কাজ শুরু করে দিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানাচ্ছে, ভারতের যে সব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ধীরে ধীরে এগনো হবে।
২০১৭-য় সেনার অস্ত্রভাণ্ডার সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। সেই রিপোর্টে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যে ১৫২ ধরনের গোলা-বারুদ মজুত রয়েছে তার মধ্যে ৬১ ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম। তা দিয়ে টানা ১০ দশ দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ক্যাগ-এর এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই শোরগোল পড়ে গিয়েছিল। তাই এ বার আর বিলম্ব না করে অস্ত্রঘাটতি পূরণের কাজ শুরু কর দিল কেন্দ্র। সূত্র: আনন্দবাজার