কম্বল বিতরন পূর্ব আলোচনা সভায় সাভার উপজেলা উলামা পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানী বলেন, ভোগে নয় ত্যাগেই সুখ৷ ভোগবাদী মানসিকতা ব্যাক্তি মননে অস্থিরতা তৈরি করে ৷ অসীম লালসা মানুষকে পশুতে পরিনত করে৷ব্যাক্তি অস্থিরতা এক সময় সমাজ,রাষ্ট্র ও বিশ্বব্যাবস্থায় ছড়িয়ে পড়ে ৷ ভোগবাদী মানসিকতাই আজকের অশান্তির মূলকারন ৷ তাই ভোগ ছেড়ে ত্যাগের আদর্শে উজ্জীবিত হতে হবে৷
তিনি আরও বলেন, শীতে দরিদ্র মানুষেরা কষ্ট পাচ্ছে৷ তাদের পাশে দাড়ানো সমাজের অবস্থাসম্পন্ন মানুষদের নৈতিক দায়িত্ব৷ মানবসেবা রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অন্যতম আদর্শ৷সে আদর্শকে ধারন করেই পরিষদ মানব সেবায় এগিয়ে এসেছে৷
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাভার আনন্দপুর মাদ্রাসার সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান,সাভার উপজেলা উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা আলী আজম,সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম ,যুগ্ন সচিব মুফতি সুলতান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আলী আকরাম প্রমুখ৷ সভা শেষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়৷
















