ইসলাম টাইমস ডেস্ক: ‘ইয়ে লো আযাদি’ স্লোগান দিয়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে থাকে রামভক্ত গোপাল নামে এক হিন্দু সন্ত্রাসী যুবক। গুলিতে একজন ছাত্র গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভরদুপুরে যুবকটি শিক্ষার্থীদের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে আসে। সে বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদের দিকে বন্দুক তাক করে বলে, “এই নে আজাদি”। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
মাহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী স্মরণে জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনেই প্রকাশ্যে গুলি করে এ সন্ত্রাসী যুবক।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনার জেরে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, তাই ঘুরিয়ে দেওয়া হয়েছে রুট। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে নিরস্ত্র করে পুলিশ। পড়ে আটক করে গ্রেফতার করা হয়। সোশাল সাইটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে।
Police watch as a guy waves a gun outside Jamia University. Man says "Yeh lo azaadi." This week a minister chanted – desh ke gaddaron ko, goli Maro saalon ko. pic.twitter.com/19mfHvFcQR
— Niha Masih (@NihaMasih) January 30, 2020
















