ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটির ২নং ওয়ার্ডের গোড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দিয়েছে সরকার দলের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএনপি কাউন্সিলর প্রার্থীর এজেন্টের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আ.লীগের কয়েকজনের বিরুদ্ধে তারা আইনশৃঙ্খলার বাহিনীর কাছে অভিযোগ করছেন।
প্রসঙ্গত, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে টানা ভোটগ্রহণ। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
















