ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে মিলা নামে ১৬ বছরের মিলা এক কিশোরী ইসলামকে ‘ঘৃণার ধর্ম’ অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট দেওয়ার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।
মিলা গত ১৮ জানুয়ারি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লাইভ প্রোগ্রামে তার বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর পর থেকে উত্তেজনার শুরু।
মিলা নামে ১৬ বছর বয়সী কিশোরীটিকে একজন মুসলিম ব্যক্তি ‘নোংরা লেসবিয়ান’ বলে মন্তব্য করার পর সে অনলাইনে ওই পোস্ট দিয়েছে বলে দাবি করে।
তার দাবি অনুযায়ী ওই পোস্টের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং এরপর থেকে আর স্কুলে যায়নি। যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে সে। তবে মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তফ ক্যাস্তানার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, মিলা ও তার পরিবারকে সুরক্ষা দিচ্ছে পুলিশ।
এদিকে, এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে দু’টি বিষয়ে তদন্ত করেছে: প্রথমটিতে দেখা হয়েছে মিলা বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার জন্য দায়ী কি-না; অপর তদন্তটির বিষয় হচ্ছে, তাকে অনলাইনে যেসব আক্রমণ করা হয়েছে, সেটি নিয়ে। সূত্র: বিবিসি
















