ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাঁচামরিচ বোঝাই পিকআপকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ঢাকামুখী কাঁচামরিচ বোঝাই পিকআপকে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে।
















