ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি দিবসে তার মুক্তির জন্য দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সেই কর্মসূচির অধীনে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।
এর আগে সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছিল বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে সেই চিঠির আপডেট জানতে চান।
জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বিএনপির প্রতিনিধি দলকে বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।
















