ইসলাম টাইমস ডেস্ক: ৩ দিন পর বন্ধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নলকূপ থেকে বালি, পানি ও গ্যাস উদগীরণ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে উদগিরণের স্থানটি স্থির রয়েছে। এর আগে বুধবার সকাল ৮টা থেকে প্রচন্ড বেগে বোরিংয়ের মুখ দিয়ে বালি, পানি ও গ্যাস উদগীরণ হতে শুরু করে।
এটি বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। তবে দু’দিন ধরে বালি, পানি ও গ্যাস উদগিরণ হওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়া জানিয়েছেন, বিদ্যালয়ের দু’টি ভবনই ক্ষতিগ্রস্থ হয়েছে। একটির নিচ থেকে মাটি সরে গেছে।
সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এলাকার পুকুরের মাছ ও জমির ফসল নষ্ট হওয়ায় আরও ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বসাকুল্যে কোটি টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, এটি বন্ধ হওয়ায় আজ বিদ্যালয়ের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। কাল রোববার থেকে ক্লাস শুরু করবেন। বিদ্যালয়ের মাঠ থেকে মাটি সরাতে হবে। খাবার পানির ব্যবস্থা করতে হবে। শহীদ মিনার নির্মাণ করতে হবে।
















