ইসলাম টাইমস ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছন, খালেদা জিয়াকে মুক্তির জন্য যে সমাবেশ ডেকেছে বিএনপি, এই সমাবেশ আইন ও আদালতের বিরুদ্ধে। এতে খালেদার মুক্তি মিলবে না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আজ খালেদা জিয়াকে মুক্তির জন্য যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ আইন ও আদালতের বিরুদ্ধে। এই সমাবেশের মাধ্যমে আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যখন বিশ্বের সামনে রোল মডেল হচ্ছে। তখন যারা পাকিস্তান পার্টি করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের বাংলাদেশের উন্নয়ন সহ্য হচ্ছে না। তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত।
















