ইসলাম টাইমস ডেস্ক: নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা। আজ রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিন আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।
















