ইসলাম টাইমস ডেস্ক : বিবাড়িয়া জেলা আওয়ামী লীগের র্শীষ এক নেতার ছেলের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে পিতৃহারা এক তরুণীকে (১৮) জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তরুণীর বড় মামা হাজী নাজমুল ইসলাম দারু জানান, বৃহস্পতিবার বিকালে জেলা শহরের পূর্ব মেড্ডাস্থ বক্ষব্যাধি হাসপাতাল এলাকার এক বাড়ি থেকে ওই তরুণীকে উঠিয়ে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারে ছেলে মাহী সরকার।
এই নিকট আত্মীয় ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, অস্ত্র দেখিয়ে ফিল্মিস্টাইলে ওই তরুণীকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মাহীর সঙ্গে তার আরও কয়েকজন সহযোগী ছিল। মুহূর্তেই চাঞ্চল্যকর এ ঘটনার খবর পৌঁছে যায় আওয়ামী লীগ নেতাদের কানে। শনিবার বিকালে ওই তরুণীর বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ দেখা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মাহী সরকার এর আগেও আখাউড়ায় অস্ত্র ও গুলিসহ ধরা পড়ে। পরে তাকে বাদ দিয়ে পুলিশ ওই ঘটনায় তার সঙ্গীদের বিরুদ্ধে মামলাটির অভিযোগপত্র দেয়। বেপরোয়া এই ছেলের বিরুদ্ধে রয়েছে আরও নানা অভিযোগ।
















