ইসলাম টাইমস ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরের মধ্যে থেকে গলাকাটা অবস্থায় মাছ ব্যবসায়ী আরিফুল ইসলামের (৩৮)লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বাঁকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। রবিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের মৃতদেহ উদ্ধার করে ।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উীদ্দন জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারের থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
















