সাতক্ষীরায় পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি, ছাত্রদের পাল্টা অবরোধ কর্মসূচি

ইসলাম টাইমস ডেস্ক : দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকদের অবিরাম কর্মবিরতি শুরু হয়েছে।

এদিকে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজছাত্ররা।

মঙ্গলবার সকাল থেকে আন্দোলন-পাল্টা আন্দোলন  চলছে বলে জানা গেছে। আগামীকাল বুধবার নিজ নিজ কলেজে অবস্থান ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজছাত্ররা।

তারা বলেন, শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নেয়ায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখেন- মো. ওসমান গনি, বোরহান মণ্ডল, সোহান হোসেন, রাকিব কবির প্রমুখ।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন : আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র নাছির
পরবর্তি সংবাদবঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, অনেকে নিখোঁজ