করোনাভাইরাস: দায়িত্বে অবহেলার দায়ে চীনের একাধিক শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত

ইসলাম টাইমস ডেস্ক: চীনে ভয়াবহ আকার ধারণ করা নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়েছে। এদিকে, মৃত্যুর পর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদচ্যুত করেছে দেশটির সরকার।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা পদচ্যুত হয়েছেন, তাদের মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান এবং ওই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদকও রয়েছেন। এ পর্যন্ত পদচ্যুতদের মধ্যে তারাই সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা।

সরকারি সাহায্য দেয়ার ক্ষেত্রে অবহেলার দায়ে হুবেই রেড ক্রসের উপ-পরিচালককেও সরিয়ে দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাদুর্ভাব চলা অবস্থায় হুবেই ও অন্যান্য প্রদেশের কয়েকশ ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, অনেককে সতর্ক করা হয়েছে এবং কারো কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, অনেকে নিখোঁজ
পরবর্তি সংবাদমিল্লিয়ার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে আবারও পুলিশি হামলা