ইসলাম টাইমস ডেস্ক : পুরান ঢাকার ইসলামপুরে এসি বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহত আশিকুর (২১) মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছিল। তিনি এসি মেরামতের কাজ করতেন বলে জানা গেছে।
জানা যায়, সোমবার সন্ধ্যার পর সূত্রাপুর থানার লায়ন টাওয়ারের ১২ তলায় এসি বিস্ফোরণে আশিকসহ তিনজন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে রাতেই চিকিৎসাধীন থেকে আশিকুরের মৃত্যু হয়েছে। অন্য দুজন আরিফুল ইসলাম (২০) ও আলামিন (২০) সেখানেই চিকিৎসাধীন।
















