বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, অনেকে নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। হতাহত ও নিখোঁজ সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত (১০ ফেব্রুয়ারি) সাড়ে ৩টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্র জানায়, মালয়েশিয়াগামী ট্রলারটিতে শতাধিক রোহিঙ্গা ছিল। তাদেরকে তোলা হয়েছিল টেকনাফের শাহপরীর ঘাট থেকে। রাত ২টার দিকে ট্রলারটি ছাড়ে মালয়েশিয়ার উদ্দেশে। সেন্টামার্টিনস দ্বীপের কাছাকাছি গিয়ে ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে এ ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনী ও কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদসাতক্ষীরায় পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি, ছাত্রদের পাল্টা অবরোধ কর্মসূচি
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: দায়িত্বে অবহেলার দায়ে চীনের একাধিক শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত