ইসলাম টাইমস ডেস্ক : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৩ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে নৌ-বাহিনী ও কোস্ট গার্ড। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো উদ্ধার অভিযান চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
















