‘ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি’ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের মন্তব্য

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত একপেশে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

আনাদুলু এজেন্সি জানায়, মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এ শান্তি পরিকল্পনার কড়া সমালোচনা করেন তারা। ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বলছেন, মার্কিন প্রশাসন যে শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে তা ইসরাইলের পক্ষে যায় এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে এ ডিল সাংঘর্ষিক।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেন, ইইউ’ মনে করে ট্রাম্পের এ উদ্যোগের ফলে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাপকাঠি থেকে বের হয়ে গেছে ‘ তিনি যোগ করেন, ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

হল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য ক্যাটি পিরি বলেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা একতরফা, অবৈধ এবং আন্তর্জাতিক পরিসরে উস্কানি দেয়ার শামিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা মূলত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতি নির্মাণ এবং পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টাকে বৈধতা দেয়।

প্রসঙ্গত, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। এছাড়াও, জর্দান নদীর পশ্চিমতীরের মাত্র ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগকে আগাছামুক্ত করতে চাই, ঘরের মধ্যে ঘর করবেন না: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবি-বাড়িয়ায় ‘খুনি’ দম্পতির মৃত্যুদণ্ড