করোনাভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১১৫ জন

ইসলাম টাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১১৫ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৬৫ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার চীনে ৯৪ জন মারা গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রায় দু’শ মার্কিন নাগরিককে অন্তত দুই সপ্তাহ ধরে আলাদা রাখার পর বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে রাখা ছিল।

চীন থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের পর্যবেক্ষণে রাখা ছিল। তবে ওই ১৯৫ জন মার্কিনির কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। জানা গেছে, চীনের বাইরে এখন পর্যন্ত ২৪ দেশে ৩৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদপরীক্ষায় নকল করতে না দেওয়ায় হামলা-ভাঙচুর, অংশ নেন অভিভাবকরাও!
পরবর্তি সংবাদজামালপুরে এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজিচালক