ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের হক্কানী আলেম ওলামাদের সাথে এবার সরাসরি বিতর্কে বসতে চাইছেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী।
সরকারকেই এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আমরা শান্তি চাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে এই হেফাজতে ইসলাম ও মওদুদিবাদীদের সঙ্গে সরকার বাহাসের ব্যবস্থা করে দিক। বাহাসের ব্যবস্থা হলে বাহাসের পর থেকে ধর্ম নিয়ে আর কোনো বিবেধ থাকবে না।”
















