ইসলাম টাইমস ডেস্ক: ড. কামাল হোসেন তো দাঁড়াতেই পারেন না, লাথি মারবেন কী করে। সম্প্রতি রাজধানীতে বিএনপির সমাবেশে ড. কামালের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, উনি (ড. কামাল) তো নিজেই দাঁড়াতে পারেন না, কীভাবে লাথি মেরে সরকার ফেলে দেবেন। ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, আওয়ামী লীগ ওনাকে প্রেসিডেন্ট পদে ভোট করার সুযোগ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন। তাই ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না। জনগণ আর ওনার কথা মানে না।
















