করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩, আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি

ইসলাম টাইমস ডেস্ক: চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩ জনে পৌঁছেছে। এছাড়া বিশ্বজুড়ে ৬০ হাজারের বেশি মানুষ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার হুবেইপ্রদেশে মারা গেছেন ১১৬ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। শুধু হুবেইতেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৮৬ জনে।

ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সে জন্য চীন হুবেইপ্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ বাইরের বিশ্বের।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।

কারণ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসাব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসাব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সব প্রদেশসহ বিশ্বের ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৫২৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট দুজন মারা গেছেন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জমি দখলের জন্য মূর্তি বসিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি
পরবর্তি সংবাদদুর্ঘটনার কবলে ইবি শিক্ষার্থীবাহী বাস, ২ শিক্ষকসহ আহত ৪০ জন