ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের ইমামতিতে জোহরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে দলের খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগরের জানাজার নামাজ।
জানাজায় ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দু্ল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল বাছিত আজাদ, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, ইসলামী ঐক্যজোটের(একাংশের) চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহকারী মহাসচিব মাওলানা সোয়াইব আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা তৈয়্যব হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমীন, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খায়ের।
জানাজার পূর্বে মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। জানাজা শেষে মরহুমের লাশ আজিমপুর গোরস্তানে তার বাবা-মায়ের কবরে শায়িত করা হয়।
















