আ. লীগ নেতা সাবেক এমপি রহমত আলীর মৃত্যু, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সমবায় প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী মারা গেছেন। তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

রহমত আলী দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রহমত আলী আওয়ামী লীগের বর্তমান কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি যুবলীগের সাবেক সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রহমত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া রহমত আলীর মৃত্যুতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদযৌনকর্মীর জানাজার নামাজ : আলেমদের আসল অবস্থান কী?
পরবর্তি সংবাদজাপানের সেই প্রমোদতরীতে করোনায় আক্রান্ত ৩৫৫ জন