ইসলাম টাইমস ডেস্ক: ভারতের হায়দ্রাবাদের একটি মসজিদের ভেতরে হিন্দুদের ইয়োগা অনুশীলন করা হয়েছে। তাদবুন শহরের নবাব সাহেব কুন্তা এলাকায় অবস্থিত মসজিদ-ই-ইশাক নামের মসজিদের অসংক্রামক ও স্থুলতাবিরোধী ইয়োগার অনুশীলন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির অনুমতিতে তিনতলা মসজিদের একটি তলাতে এই ইয়োগা ক্লাস আয়োজন করা হয়। মূলত মসজিদের ওই তলাতে সাস্থ্যসেবা ও কাউন্সেলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবেই নাকি ইয়োগার অনুশীলন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।
মসজিদের কাউন্সেলররা শুধু ইয়োগা আসন দেখিয়ে দেন তা নয়, তারা অনেক রোগীকে মোবাইল ফোনে দেখার জন্য ইউটিউব লিংক দেন।
প্রসঙ্গত, শরীর চর্চা ইসলামে প্রশংসনীয়। কিন্তু ইয়োগা শুধু ব্যায়ামই নয়, এটি হিন্দুদের একটি আচার যা মুসলিমদের জন্যে গ্রহণ করা উচিত নয়।
















