কাতার বাংলাদেশিদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কাতার বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই শ্রম বাজার খুলছে। মধ্যপ্রাচ্যের দেশটি আমাদের থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকা সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ও কাতার সরকারের মধ্যে আগামী তিন মাসে প্রায় ৪টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, আমরা আগামী তিন মাসের মধ্যে ৪টি সমঝোতা চুক্তি স্বাক্ষরে একমত হয়েছি। বাংলাদেশ থেকে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা যাতে সেখানে ভিসা ফ্রি এন্ট্রি পায়, আমাদের কোনো নাগরিক সেখানে অপরাধ করলে শাস্তি শেষে তারা যেন দেশে ফিরতে পারে, দ্বৈত কর যেন নাগরিকেরা এড়াতে পারেন এবং নির্বাচনে সহযোগিতা করার মতো বিষয়গুলোতে আমরা কাজ শেষ করে এনেছি।

এই চুক্তি মাধ্যমে কাতারে শ্রমবাজার ও বাণিজ্য সম্পর্কের নতুন সম্ভাবনা দেখছে ঢাকা। দেশটিতে দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তি সংবাদঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?
পরবর্তি সংবাদকাশ্মীর নিয়ে কথা বলায় ভারতে আমার সাথে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে: ব্রিটিশ এমপি