পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোম বিস্ফোরণ, ৭ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তীব্র বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্যা ডনের।

সোমবার সন্ধ্যায় কোয়েটায় প্রেসক্লাবের কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ‌ঘটনার সময় প্রেসক্লাবের কাছে একাধিক গাড়ি দাঁড় করানো ছিল। সে সময় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়েছে। ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও পরিস্কার নয়। এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গত বছরের শেষে ডিসেম্বরেও ভয়াবহ বিস্ফোরণ হয় এই কোয়েটাতেই। প্রাণ হারান এক ব্যক্তি। একটি ঢালাইয়ের দোকানে (ওয়েল্ডিং সপ) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।

পূর্ববর্তি সংবাদ‘বিএনপির কাঁধে চড়ে ড. কামাল হোসেন রাজনৈতিক শিষ্টাচার ভুলে গেছেন’
পরবর্তি সংবাদদ্বীনী রচনাবলী পাঠ : শৈথিল্য ও সীমালংঘন