শেখ হাসিনাই স্বীকার করেছেন আওয়ামী লীগের ভোটের দরকার হয় না: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় বলেছেন, কে ভোট দিল, কে দিল না, তা বিবেচনা করে না আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের জনগণের ভোটের দরকার হয় না। তাদের প্রয়োজন হয় নিশিরাত আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিজভী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেছেন, কমিশন এখন সরকারের পুতুল।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা সরকার গঠনের জন্য দেশের জনগণ কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় নিশিরাত আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের প্রতি, জনগণের ভোটাধিকারের প্রতি এমন অবজ্ঞা ও তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য একমাত্র সরকারপ্রধান এবং তার দল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।

পূর্ববর্তি সংবাদকওমি মাদরাসায় চলছে বাংলাভাষা চর্চার সুদিন
পরবর্তি সংবাদআবারও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট