ইদলিবে আসাদপন্থীদের সহিংসতা বিষয়ে এরদোগানকে ফোন করলেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার ইদলিবে রাশিয়া এবং আসাদ সরকারের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানকে শনিবার ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফোনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসকগোষ্ঠীর নৃসংসতা বন্ধে রাশিয়ার সমর্থন দেয়া বন্ধ দেখতে চায়।

সোমবার হোয়াইট হাউস এক বিবৃতিতে ইদলিব প্রদেশে সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানায়। খবর আনাদলুর।

রোববার ইদলিবে নতুন নতুন এলাকা দখলে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। তারা উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবে বিদ্রোহীদের সর্বশেষ বড় ঘাঁটির বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছিল। তাতে বাশার আল আসাদের বাহিনীকে সহায়তা দিচ্ছিল রাশিয়া।

সিরিয়ার সেনাবাহিনী ইদলিব, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছিল। এতে আকাশপথে সিরিয়া সরকারের সেনাদের সহায়তা করে রাশিয়া। তারা আকাশ থেকে হামলা চালাতে থাকে।

পূর্ববর্তি সংবাদসবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিলেন পরিকল্পনামন্ত্রী!
পরবর্তি সংবাদপোশাক কারখানায় নামাযের রুটিন জারির নোটিশ সংশোধন করল কর্তৃপক্ষ