চিকিৎসা শেষে মাদরাসায় ফিরলেন আল্লামা বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক :  চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব  আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যায় ছাড়পত্র দিয়েছেন বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন এবং বমি শুরু হয়। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়।

শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়।

গত মঙ্গলবার সকালে হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করেন। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, রক্তচাপ, লিভার, ডায়াবেটিস, কিডনি, পায়ের ইনফেকশন এবং বার্ধক্যজনিত রোগসহ এ সব জটিল রোগে ভুগছেন।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরে মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
পরবর্তি সংবাদলম্বা সময় নিষ্ক্রিয়ভাবে বসে থাকা শিশুরা বিষণ্ণতায় ভোগে বেশী